ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঐতিহ্যের ছোঁয়ায় জমে উঠেছে দুমকীতে পশুর হাট

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ১১:২৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / ২৯ Time View
Print

‎মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ ঐতিহ্যবাহী বাজার, আস্থার বাজার, দুমকী নতুন বাজার, এই স্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পটুয়াখালীর দুমকী নতুন বাজারে বসেছে গরু, ছাগলসহ কোরবানির পশুর বিশাল হাট। ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে ইতোমধ্যেই জমে উঠেছে পুরো বাজার এলাকা।

‎বাজার ঘুরে দেখা যায় , দেশি-বিদেশি বিভিন্ন জাতের সুস্থ, সবল ও আকর্ষণীয় গরু-ছাগল নিয়ে হাজির হয়েছেন খামারি ও ব্যবসায়ীরা। ছোট, মাঝারি ও বড় আকারের পশুর সমারোহে বাজারে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

‎দূর-দূরান্ত থেকেও ক্রেতারা আসতে শুরু করেছেন পছন্দের কোরবানির পশু কিনতে।

‎ব্যবসায়ীরা জানান, এবারের বাজারে পশুর সরবরাহ ভালো থাকায় ক্রেতাদের পছন্দ অনুযায়ী পশু কেনার সুযোগ রয়েছে। একই সঙ্গে ন্যায্যমূল্যে পশু বিক্রির চেষ্টা করছেন তারা।

‎বাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনায় রেখে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বাজারে শৃঙ্খলা রক্ষা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছে সংশ্লিষ্টরা।

‎স্থানীয়দের মতে, দুমকী নতুন বাজার দীর্ঘদিন ধরে এলাকার অন্যতম ঐতিহ্যবাহী পশুর হাট হিসেবে পরিচিত। প্রতি বছরের মতো এবারও ঈদুল আযহাকে ঘিরে প্রাণ ফিরে পেয়েছে বাজারটি।

‎কোরবানির পশু ক্রয় ও বিক্রয়ে আগ্রহীদের দ্রুত ঐতিহ্যবাহী দুমকী নতুন বাজারে এসে পছন্দের পশু কেনার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও বাজার সংশ্লিষ্টরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ঐতিহ্যের ছোঁয়ায় জমে উঠেছে দুমকীতে পশুর হাট

Update Time : ১১:২৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬