এসএসসি পরীক্ষা চলাকালে ফেনীতে কোচিং সেন্টারে মোবাইল কোর্ট
- Update Time : ১০:৫২:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ১৩৩ Time View

মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনী:
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা চলাকালীন সময়ে কোচিং সেন্টার বন্ধ রাখার সরকারি নির্দেশনা বাস্তবায়নে ফেনী সদর উপজেলার ডাক্তার পাড়াস্থ বিভিন্ন কোচিং সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
জেলা প্রশাসক, Feni কর্তৃক জারিকৃত গণবিজ্ঞপ্তির আলোকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের মূল উদ্দেশ্য ছিল জনসচেতনতা সৃষ্টি এবং পরীক্ষা চলাকালে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা প্রতিপালন নিশ্চিত করা।
মোবাইল কোর্ট চলাকালে সংশ্লিষ্ট কোচিং সেন্টার কর্তৃপক্ষকে সরকারি নির্দেশনা সম্পর্কে অবহিত করা হয় এবং নির্ধারিত সময়ে সকল কোচিং সেন্টার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।




















