👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালি পাঠানোর প্রলোভনে লিবিয়ায় মানব পাচার ও নির্যাতন করে মুক্তিপণ আদায়

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : ০১:১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / ৬ Time View
Print

পিবিআই সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুই দিনের রিমান্ড শেষে আসামি কে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।গোপালগঞ্জে অভিযানে এজাহারনামীয় আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান।

গোপালগঞ্জ সদর থানার মামলা নং-৩২, তারিখ-১৩/০৮/২৬ ইং ধারা-মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০১৬-এর ৬/৭ ধারার মামলায় ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে ভিকটিম আরাফাত হোসেন রাখি (৩০)-কে লিবিয়ায় পাচার, আটক ও নির্যাতন করে মুক্তিপণ আদায়ের অভিযোগে মোঃ নাঈম হোসেন (২৯) নামে এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), গোপালগঞ্জ জেলা।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভিকটিমকে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে আসামিরা তার পরিবারের কাছ থেকে প্রথমে ১০ লক্ষ টাকা গ্রহণ করে। পরবর্তীতে ভিকটিমকে দুবাই, সৌদি আরব ও মিশর হয়ে লিবিয়ায় নিয়ে আটক করে নির্যাতন এবং মাফিয়াদের কাছে বিক্রি করে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে তার পরিবারের কাছ থেকে আরও অর্থ আদায় করে। একপর্যায়ে ভিকটিম কৌশলে পালিয়ে দেশে ফিরে আসেন।

মামলাটির তদন্তভার পিবিআই, গোপালগঞ্জ জেলা স্ব-উদ্যোগে গ্রহণ করে। পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান, পিবিআই, গোপালগঞ্জ জেলার সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ নজরুল ইসলাম তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করেন। এরই ধারাবাহিকতায় গত ০৮/১১/২০২৬ ইং তারিখ বিকাল ১৭:৩০ ঘটিকায় মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন কুসুমপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামি মোঃ নাঈম হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর বিজ্ঞ আদালতের আদেশে আসামিকে দুই দিনের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

মামলার সঙ্গে জড়িত অন্যান্য আসামি এবং সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পিবিআই, গোপালগঞ্জ জেলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), গোপালগঞ্জ জেলা মানব পাচারসহ সংঘবদ্ধ অপরাধ উদ্ঘাটন ও অপরাধীদের আইনের আওতায় আনতে পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ইতালি পাঠানোর প্রলোভনে লিবিয়ায় মানব পাচার ও নির্যাতন করে মুক্তিপণ আদায়

Update Time : ০১:১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬