আরপিএমপি কোতোয়ালী থানার পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৮ জন গ্রেফতার
- Update Time : ১০:৫৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ৪০ Time View

নবাব, রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার: রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কোতোয়ালী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ বিভিন্ন অপরাধে মোট ৮ জন আসামিকে গ্রেফতার করেছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুবুর রশীদ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় গত ৩০ ও ৩১ আগস্ট ২০২৬ তারিখে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামিদের বিবরণ:
হেরোইন উদ্ধার: ইসলামপুর হনুমানতলা এলাকা থেকে ২ গ্রাম হেরোইনসহ (আনুমানিক মূল্য ১০,০০০ টাকা) মো. গোলাম কিবরিয়া @ গুঞ্জনকে (৩১) গ্রেফতার করা হয়।ইয়াবা উদ্ধার (প্রথম অভিযান): খলিফাপাড়া এলাকা থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহাদুল ওরফে শাহাবুল হক রুবেলকে (৩০) গ্রেফতার করা হয়।ইয়াবা উদ্ধার (দ্বিতীয় অভিযান): লালবাগ, আদর্শপাড়া ও তাজহাট এলাকা থেকে যৌথ অভিযানে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিঠু (৩০), মো. মোসফিকুর রহমান @ মিটন (২৭) এবং মো. জালাল মিয়াকে (২১) গ্রেফতার করা হয়।ওয়ারেন্টভুক্ত ও অন্যান্য আসামি: এছাড়া পৃথক অভিযানে সাজা ওয়ারেন্টভুক্ত আসামি মো. আবেদ আলী লাড্ডু, নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি ডা. সানোয়ার হোসেন (৩৯) এবং নিয়মিত মামলার সন্দিগ্ধ আসামি মো. মনোয়ার হোসেনকে (৪২) গ্রেফতার করা হয়েছে।
নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠায় রংপুর মেট্রোপলিটন পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












