আটগাঁও ইউপির পূজামণ্ডপ পরিদর্শনে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান প্রার্থী রবি মুন্সী
- Update Time : ০৯:১০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ১৩ Time View

তৌফিকুর রহমান তাহের,বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ:সুনামগঞ্জের শাল্লা উপজেলার ১ নং আটগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী ও সর্বকনিষ্ঠ চেয়ারম্যান পদপ্রার্থী মো: রবিউল আউয়াল (রবি মুন্সী) ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ব্যাস্ত সময় পার করছেন।
আজ উপজেলার বাজারকান্দি সমাজপতি পূজামণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি। এসময় রবি মুন্সী বলেন, “আমি ১ নং আটগাঁও ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপে গিয়ে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের খোঁজখবর নিচ্ছি এবং সবার কাছে আশীর্বাদ ও দোয়া কামনা করছি। জনগণের ভালোবাসা ও সমর্থনে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন পাব বলে আশাবাদী।”
পূজামণ্ডপ পরিদর্শনের সময় স্থানীয় দলীয় নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের জনগণ তাঁর সাথে উপস্থিত ছিলেন।




















