আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে মানিকছড়িতে বিএনপির মতবিনিময় সভা
- Update Time : ০১:০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / ৫ Time View

খাগড়াছড়ির মানিকছড়িতে আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে উপজেলার সকল ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে মানিকছড়ি উপজেলা বিএনপি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাস্টার এবং যুগ্ম সম্পাদক আবুল কাশেম চেয়ারম্যান।
এছাড়াও সভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, উপজেলার সকল ওয়ার্ড বিএনপির সভাপতি ও সম্পাদক এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশে শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো ধরনের সন্ত্রাস, নাশকতা, জ্বালাও-পোড়াও ও বিশৃঙ্খলা প্রতিরোধে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বাড়াতে হবে। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে দলীয় ঐক্য সুসংহত করে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
সভায় উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ এলাকার সাংগঠনিক পরিস্থিতি তুলে ধরেন এবং দলীয় কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে মতামত দেন।
সভায় নেতারা ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম পরিচালনা এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।





















