অবৈধ দখল বাজার শেড,, পূর্ণ নির্মাণের দাবিতে মানিকছড়ি বাজার ব্যবসায়ীর মানববন্ধন।
- Update Time : ০২:১৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ৮ Time View

মোঃ জসীমউদ্দিন
মানিকছড়ি প্রতিনিধঃ
৯ ই সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলার অন্তর্গত মানিকছড়ি উপজেলায় অবস্থিত, মানিকছড়ি রাজবাজারের শেড বিগত স্বৈরাচার হাসিনা সরকারের পালিত সন্ত্রাসী জয়নাল চেয়ারম্যান এর নেতৃত্বে চাঁদাবাজের একটি সংগঠন মানিকছড়ি রাজ বাজারের সুশীল ব্যবসায়ীদেরকে জিম্মি করে অবৈধভাবে বাজার দখল করে বহুতল ভবন নির্মাণ করেন বলে লিখিত ভাবে মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউ এন ও বরাবর অভিযোগ প্রধান করেন,, মানিকছড়ির রাজ বাজার ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ গন।
আজ বুধবার সকাল ১০ ঘটিকার সময় মানিকছড়ি রাজবাজারের সভাপতি ও সাধারণ সম্পাদক এর নেতৃত্বে কয়েকশো বাজার ব্যবসায়ীদের উদ্যোগে অবৈধ দখল করা বাজার শেড দখলমুক্ত করে প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন করেন মানিকছড়ি রাজ বাজারের ব্যবসায়ী ও সুশীল সমাজ।
মানিকছড়ি রাজ বাজারের সুশীল এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের,, বক্তব্যে বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়ম-নীতির তোয়াক্কা না করে জয়নাল আবেদিন সাবেক উপজেলা চেয়ারম্যান এর নেতৃত্বে এবং হস্তক্ষেপে রাজবাজারের শেড থেকে বেশ কয়েকজন ক্ষুদ্র ও পুরোনো ব্যবসায়ীকে উচ্ছেদ করা হয়। এর ফলে দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে যুক্ত অনেক ক্ষুদ্র ব্যবসায়ী তাদের জীবিকা হারিয়ে বেকার হয়ে পড়েন।
বক্তারা বলেন একটি বাজার শুধু ইট-পাথরের স্থাপনা নয়,, এর সঙ্গে জড়িয়ে থাকে বহু মানুষের জীবিকা, পরিবার, স্মৃতি ও ঐতিহ্য,, তাই কোনো অনিয়ম বা অন্যায়ভাবে ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে বাজারের শেড দখল করে রাখার সুযোগ থাকা উচিত নয়।
উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন,, অবৈধ দখল বাজার শেড দখল মুক্ত করে পুনঃনির্মাণের মাধ্যমে মানিকছড়ি রাজবাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আহ্বান জানান।
এতে মানিকছড়ির রাজ বাজারের আমদানি ও রপ্তানিতে উন্নতি লাভ করবেন, এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সুযোগ সুবিধা উন্নতি হবে মানিকছড়ির রাজ বাজারের সুশৃংখল ফিরে আসবে।
মানিকছড়ি উপজেলা বিএনপি ক্ষুদ্র ব্যবসায়ীদের ন্যায্য দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।

























