👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা প্রতিমন্ত্রী অমিতের

মাসুদ রানা যশোর জেলা প্রতিনিধি
  • Update Time : ০৮:২৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / ২ Time View
Print

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন, হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) পূর্ণাঙ্গভাবে চালুর কার্যক্রম চলমান রয়েছে। আগামী বছরের জুনে ইউনিটটি চালুর পরিকল্পনা রয়েছে। এরপর কিডনি ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে।যশোর স্থানীয় খবর

শুক্রবার (১৩ নভেম্বর) যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যশোরের করোনারি কেয়ার ইউনিট পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। ইনশাআল্লাহ, আগামী বছরের জুন মাসে এটি চালু করা হবে। এরপর কিডনি ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে, যাতে সাধারণ মানুষ সরকারি ব্যবস্থাপনায় এ সেবা পেতে পারেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে যশোর সদর উপজেলার ২০০ জন দুস্থ ও অসহায় পরিবারের সদস্য এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মধ্যে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী।

এ সময় সার বিতরণে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, সুষ্ঠুভাবে সার বিতরণ নিশ্চিত করতে সার ও বীজ মনিটরিং কমিটি ঢেলে সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে। সার বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না। এক্ষেত্রে ডিলারের রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয় বিবেচনা করা হবে না। অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা প্রতিমন্ত্রী অমিতের

Update Time : ০৮:২৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬