👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পদোন্নতি নিয়ে কুবি ছাত্রদল আহ্বায়কের বক্তব্যে ক্ষুব্ধ ছাত্রনেতারা

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ১২:৪২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ৭ Time View
Print

শরীফুল ইসলাম, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি, আপগ্রেডেশনসহ পেশাগত সুযোগ-সুবিধা নিয়ে ছাত্রদল আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভর দেওয়া বক্তব্যের ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রসংগঠন। এ বক্তব্যকে আপত্তিকর ও হুমকিমূলক উল্লেখ করে সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহার, সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সংগঠনগুলো।

সোমবার (৯ নভেম্বর) পৃথক বিবৃতিতে প্রতিক্রিয়া জানিয়ে এসব দাবি জানায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও জাতীয় ছাত্রশক্তি।

এর আগে গত ৮ নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর অনুষ্ঠানে অনুপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ। অনুষ্ঠানে অনুপস্থিত থাকার কারণে ভবিষ্যতে তাঁদের পদোন্নতি, আপগ্রেডেশনসহ বিভিন্ন সুযোগ-সুবিধার আবেদন বিবেচনার ক্ষেত্রে বিষয়টি মনে রাখার কথা বলেন তিনি। তাঁর এ বক্তব্যের পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুবি শাখার সভাপতি মোজ্জামেল হোসেন আবির বলেন, “শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি এবং আপগ্রেডেশনের মতো পেশাগত সুযোগ-সুবিধা নিয়ে ছাত্রদল আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভর এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁদের পেশাগত অধিকার কোনো রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতার ইচ্ছা বা নির্দেশনার ওপর নির্ভরশীল হতে পারে না।”

তিনি আরও বলেন, “প্রশাসনের মঞ্চ ব্যবহার করে শিক্ষক-কর্মচারীদের পেশাগত অধিকার নিয়ে এমন বক্তব্যের দায় প্রশাসন এড়াতে পারে না। বিশ্ববিদ্যালয় কোনো ব্যক্তি বা রাজনৈতিক সংগঠনের ক্ষমতা প্রদর্শনের জায়গা নয়। শিক্ষক-কর্মচারীদের মর্যাদা ও অধিকার রক্ষা করা প্রশাসনের দায়িত্ব। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তাঁদের পেশাগত সুযোগ-সুবিধা নিয়ে হুমকি দেওয়া বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশের পরিপন্থী।”

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগঠক মারুফ শেখ বলেন, “যে সরকারই ক্ষমতায় আসুক, বিশ্ববিদ্যালয়গুলো বরাবরই দলীয়করণের শিকার হয়ে আসছে। ক্যাম্পাসে আওয়ামীকরণের মাধ্যমে ছাত্ররাজনীতির নামে যে ভয়াবহ হামলা, দখলদারত্ব ও সন্ত্রাস কায়েম করা হয়েছিল, তার বিরুদ্ধেই এ লড়াই ছিল। অথচ ইন্টেরিমের আমলে বিরাজনীতিকরণের দাবি তুলে ক্যাম্পাসে দখলদারত্বের কাজ করেছে ইসলামী ছাত্রশিবির। ঠিক নির্বাচনের পর সেই দখলদারত্বের মশাল হাতে নেয় ছাত্রদল।

“ছাত্রদলের এ বক্তব্যের মধ্য দিয়ে প্রকাশিত হয়, শিক্ষক কিংবা কর্মচারীদের সুযোগ-সুবিধা ও নিয়োগে সরকারদলীয় সংগঠন সুপারিশ করে। প্রশাসনিক কাজের সঙ্গে ছাত্রদলের যে গলায় গলায় ভাব, সেটিই উন্মোচিত হয় এর মাধ্যমে। আর ছাত্রদলের এ ধরনের হুমকি গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি, ছাত্ররাজনীতির জন্য হুমকি। এমনকি প্রশাসনও যে সরকারের তাবেদার, তা প্রকাশিত হয়।

“আওয়ামী আমলে আওয়ামীকরণ, ইন্টেরিমের আমলে জামায়াতকরণ দেখেছি। একইভাবে বিএনপির সময়ে বিএনপিকরণ প্রক্রিয়া দেখছি। এগুলো একই দৃশ্যপটের পুনরাবৃত্তি, একই মুদ্রার এপিঠ-ওপিঠ। কিন্তু সাম্প্রতিক সময়ের এই হুমকি ছাত্রদের জন্য, ক্যাম্পাসের জন্য ভালো বার্তা বহন করে না। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এ বক্তব্যের নিন্দা জানায়।”

এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তি কুবি শাখার পক্ষ থেকে বলা হয়, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি কিংবা সুযোগ-সুবিধা নিয়ে ছাত্রদলের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটি কারও ব্যক্তিগত ক্ষমতা প্রদর্শনের জায়গা নয়। তাই সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য প্রত্যাহার, সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান এবং ভুল স্বীকার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশের দাবি জানাচ্ছি।”

ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি আবছার উদ্দিন ইফতি বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে ক্যাম্পাসে পদোন্নতি আটকে দেওয়া বা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করার মতো ভীতির রাজনীতি কোনোভাবেই কাম্য নয় এবং তা সুষ্ঠু পরিবেশের পরিপন্থী। শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা দলীয় সংশ্লিষ্টতার ভিত্তিতে নয়, বরং আইন অনুযায়ী প্রাপ্যতার ভিত্তিতে হওয়া উচিত। অন্যথায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে দলীয়করণের চর্চা শুরু হবে। প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তিদের উপস্থিতিতে এমন ঘটনা ঘটায় তিনি কর্তৃপক্ষের স্পষ্ট বক্তব্য দাবি করেন এবং ছাত্রদলকে একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের ‘দেখে নেওয়ার’ মতো আচরণ থেকে সরে আসার আহ্বান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

পদোন্নতি নিয়ে কুবি ছাত্রদল আহ্বায়কের বক্তব্যে ক্ষুব্ধ ছাত্রনেতারা

Update Time : ১২:৪২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬