তানোর গোল্লাপাড়া বাজারে অবৈধ দোকান ঘর উচ্ছেদ করেন এসিল্যান্ড
- Update Time : ১০:১৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ১ Time View

মো:এরশাদ আলী,স্টাফ রিপোর্টার:রাজশাহী জেলার তানোর উপজেলার তানোর পৌরসভার প্রধান বাজার গোল্লাপাড়া বাজার। তথ্য মতে জানা যায় যে ঐতিহ্য বাহী পুরোনো এই বাজারে দীর্ঘ ধরে ইচ্ছে মত যেখানে সেখানে নিয়ম বহির্ভূতভাবে অবৈধ অনেক দোকান ঘর বসিয়ে বাজারের সৌন্দর্য নষ্ট করে ব্যবসা করছেন অনেকেই। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে থানার সহকারী ভূমি কমিশনার শিব শংকর বসাক তিনি নিজ অফিসের পুরো টিম নিয়ে সরজমিনে বাজারে এসে তানোর গোল্লাপাড়া বাজারের খাটপট্টি এলাকার নতুন একটি অবৈধ টিনের দোকান ঘরের সত্যতা পেয়ে ঘরটি উচ্ছেদ করেন। জানা যায় যে অবৈধ ঘরটি বেশ খরচ করে তৈরি করেছিলেন তানোরের সাইদুর রহমান। সাইদুর রহমান জানান যে তিনি বাজারের ইজারাদার কে জানিয়ে ঘরটি তৈরি করেন। ঘর উচ্ছেদের সময় সাইদুর রহমান উপস্থিত ছিলেন না। গোল্লাপাড়া বাজারের ইজারাদার মো: মোস্তাফিজুর রহমান সহকারী কমিশনার ভুমি কে ঘরটি উচ্ছেদ করতে নিষেধ করেন। কিন্তু সরকারি জায়গায় ঘরটি হয়েছে মর্মে এসিল্যান্ড নিয়ম তান্ত্রিক ভাবে ঘরটি উচ্ছেদ করেন। উচ্ছেদের সময় গোল্লা পাড়া বাজারের বনিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক সাংবাদিক টিপু উপস্থিত ছিলেন। বাজার বনিক সমিতি ঘরটি উচ্ছেদের পক্ষে ছিলেন। বনিক সভাপতি প্রশাসন কে ধন্যবাদ জানিয় বাজারের সকল অবৈধ দোকান ঘর উচ্ছেদ করা জরুরি বলেও জানান তিনি। উচ্ছেদ অভিযানের সময় অনেক জনসাধারণ ও সচেতন মহল উপস্থিত ছিলেন এবং উপস্হিত জনসাধারণ এবং সুশীল সমাজ বাজারের সকল অবৈধ দোকান ঘর উচ্ছেদ করে বাজারের সুন্দর পরিবেশ দৃশ্যমান করার জন্য জোর দাবি করেন।




















