👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ জসিম উদ্দিন, চুয়াডাঙ্গা:
  • Update Time : ০৯:৫২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / ৩ Time View
Print

চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌর এলাকার কেরুজ বাজার মাঠে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও মনোরম পরিবেশে সম্পন্ন হলো ‘মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। টানটান উত্তেজনাকর ফাইনালে পাবনা একাদশকে টাইব্রেকারে পরাজিত করে চুয়াডাঙ্গা একাদশ জয়লাভ করে।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক জনাব নাহারুল ইসলাম মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইকবাল হোসেন জর্দার, নাসির উদ্দিন খেদু, মমিনুল ইসলাম, দর্শনা পৌর যুবদলের যুগ্ম সম্পাদক টিপু সুলতান অপু, সাবেক যুবদল সাংগঠনিক সম্পাদক চঞ্চল মাহমুদ এবং বিএনপি নেতা রবিউল ইসলাম রবি। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ উপস্থিত থেকে পুরো খেলাটি উপভোগ করেন।
ম্যাচ শুরুর পর থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণাত্মক ফুটবলে গ্যালারিতে উপস্থিত দর্শকদের মাঝে দারুণ উত্তেজনার সৃষ্টি হয়। চমৎকার আবহাওয়া ও মনোরম পরিবেশে দর্শকরা ফুটবল ম্যাচটির প্রতিটি মুহূর্ত উপভোগ করেন। নির্ধারিত সময়ে উভয় দল আক্রমণ ও পাল্টা আক্রমণ চালালেও কোনো পক্ষই জালের ঠিকানা খুঁজে নিতে পারেনি। খেলার নির্ধারিত সময় গোলশূন্য (০-০) ড্র থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শ্যুটআউটে রোমাঞ্চকর লড়াইয়ের পর পাবনা একাদশ ৮ গোল করলেও, ৯ গোল করে জয় নিশ্চিত করে চুয়াডাঙ্গা একাদশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি স্থানীয় ক্রীড়াঙ্গনে এক আনন্দঘন মুহূর্ত উপহার দেয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

চুয়াডাঙ্গায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Update Time : ০৯:৫২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬