👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জের শাল্লায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

এহসান বখত দিরাই-শাল্লা প্রতিনিধি
  • Update Time : ০৯:২৫:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ১ Time View
Print

শাল্লায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে সকালে উপজেলা চত্বরে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মহিতের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিমসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “ক্ষুদ্র সঞ্চয়কে পুঁজিতে রূপান্তর, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে সমবায় একটি অত্যন্ত কার্যকর ব্যবস্থা।” তাঁরা প্রতিটি সমবায় সমিতিকে স্বচ্ছতা ও সুশাসনের সাথে পরিচালনা করে সমবায়ের মূল চেতনা ধারণ করার ওপর বিশেষ জোর দেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

সুনামগঞ্জের শাল্লায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

Update Time : ০৯:২৫:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬