সংবাদ শিরোনাম :
রাজাপুরে গালুয়ায় গনসংযোগে যা বললেন চেয়ারম্যান পদপ্রার্থী – আব্দুল্লাহ আল রুমান
কামরুল হাসান রানা,ঝালকাঠি জেলা প্রতিনিধি
- Update Time : ০৯:১৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / ৩ Time View

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ উপলক্ষে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের সাধারণ ভোটারদের সাথে ব্যাপক গনসংযোগ করেন ৪ নং গালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী,তারুণ্যের আইকন – আব্দুল্লাহ আল রূমান,বিবিএস অনার্স ,এম বি এস (ব্যবস্থাপনা)
এসময় বিভিন্ন ওয়ার্ডে গনসংযোগে তিনি বলেন এলাকার মানুষের ভালোবাসা ও অনুপ্রেরণায় চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।আমি মনে করি উন্নয়ন শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, বাস্তব কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে হয়। সুযোগ পেলে তিনি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য কাজ করতে চাই।
Tag :




















