👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০৩:০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ৪ Time View
Print

মহিউদ্দীন কুতুবী,কুতুবদিয়া প্রতিনিধি:কুতুবদিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল,‘করব সমবায়, গড়ব দেশ,সবার জন্য বাংলাদেশ’।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। বিশেষ অতিথি কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী আসিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা ওসমান গণি, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ ফারহাদ মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাঈন উদ্দিন, সমবায় কার্যালয়ের ইউনিয়ন সমাজ কর্মী হাছান মুরাদ, বি,আর ডি,বি, চেয়ারম্যান জসিম শিকদার, মুক্তিযুদ্ধা ভোলা নাত বাবু, উত্তর ধুরুং মগলাল পাড়ার সাবেক ইউপি সদস্য আমানউল্লাহ, উপজেলার সমবায় সমিতির প্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সমবায়ভিত্তিক উদ্যোগের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার বিষয়টি গুরুত্ব পায়।অনুষ্ঠানের শুরুতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি সংশ্লিষ্ট সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়, কুতুবদিয়া, কক্সবাজার যৌথভাবে দিবসটি পালনের আয়োজন করে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

কুতুবদিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৩:০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬