👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আরিফুজ্জামান আরিফ,শ্যামনগর,সাতক্ষীরা
  • Update Time : ০৬:১৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ২ Time View
Print

সাতক্ষীরার শ্যামনগরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।আলোচনা সভায় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলায়মান কবির, বর্ষীয়ান রাজনৈতিক নেতা আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার আমির মাওলানা আব্দুর রহমান,শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ছামিউল মনির সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তারা দেশ ও জাতির কল্যাণে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্যের ভিত্তিতে কাজ করার আহ্বান জানান।পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৬:১৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬