👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামিয়া দাখিল মাদ্রাসার অ্যাড হক কমিটির, সভাপতি নির্বাচিত

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ১১:৩৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ২৫ Time View
Print

জসীমউদ্দিন, মানিকছড়ি, প্রতিনিধিঃখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিলস্থ ঐতিহ্যবাহী মানিকছড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ শাহজালাল পারভেজ।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বোর্ডের স্মারক নম্বর: ২৩১২৬১০৬৮১৫১/১৩৯২১৭। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শাহজালাল পারভেজ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সাধারণ শিক্ষক সদস্য মোছাঃ ফাতেমা, অভিভাবক সদস্য মোঃ আজিজুর রহমান এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত এডহক কমিটির ছয় মাসের মেয়াদকালের মধ্যেই প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে অগ্রাধিকার ভিত্তিতে নিয়মিত পরিচালনা কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

মোহাম্মদ শাহজালাল পারভেজ সভাপতি মনোনীত হওয়ায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা, তাঁর অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও শিক্ষার প্রতি আন্তরিকতার মাধ্যমে মানিকছড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা এবং অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি শিক্ষা ও সাফল্যের পথে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ইসলামিয়া দাখিল মাদ্রাসার অ্যাড হক কমিটির, সভাপতি নির্বাচিত

Update Time : ১১:৩৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬