রূপগঞ্জে বিএনপি নেতা সৈয়দ সিরাজুল ইসলামের জমি দখলের মহোৎসব
- Update Time : ১০:১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ২৬ Time View

ক্ষমতার অপব্যবহার ও ভূমিদস্যুতা: রূপগঞ্জে বিএনপি নেতা সৈয়দ সিরাজুল ইসলামের জমি দখলের মহোৎসব ও সুবিধাবাদী মুখোশ উন্মোচিত
নিজস্ব প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্ষমতার দাপট দেখিয়ে একের পর এক সাধারণ মানুষের জমি দখলের অভিযোগ উঠেছে রূপগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি সৈয়দ সিরাজুল ইসলামের বিরুদ্ধে। দলীয় পদ পদবিকে অপব্যবহার করে তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বলে স্থানীয় সূত্রে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
বোন নীলার দাপট ও বহুরূপী চরিত্র:
স্থানীয় সূত্রে আরও জানা যায়, তৎকালীন সরকারের আমলে তাঁর বোন সৈয়দা ফেরদৌসি আলম নীলার দাপট দেখিয়েও সাধারণ মানুষের জমি দখল করা হয়েছিল। এই নেতা একেক সময় একেক রূপ ধারণ করতে ওস্তাদ। ক্ষমতার পালাবদলে টিকতে এরা যেকোনো সময় ভোল পাল্টে ফেলতে পারে। ঠিক যেমনটি দেখা গেছে সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর সাথে তাঁর সুনিপুণ ও গোপন গভীর সম্পর্কের ক্ষেত্রে—যা তাদের চরম সুবিধাবাদী চরিত্রের বহিঃপ্রকাশ মাত্র। স্থানীয় জনগণ এদেরকে “দুমুখী সাপ” বা চরম সুবিধাবাদী ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন।
নিজেদের বোনকেও ছাড় দেননি:
এই নেতার লোভ ও লালসার শিকার হয়েছেন তাঁর নিজের পরিবারও। নিজের বোনের জমিও আত্মসাৎ করার মতো ন্যাক্কারজনক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এছাড়া কিছুদিন পূর্বে শুক্কুর হাজির জমিও একইভাবে জবরদখল করে নেন এই বিএনপি নেতা।
আব্দুর রউফ মিয়ার জমি দখলের পায়তারা:
বর্তমানে ১৩৪৫ নম্বর আরএস পশি মৌজায় অবস্থিত আব্দুর রউফ মিয়ার ০.৭৮ শতাংশ জমি নানা অভিনব কায়দা-কৌশলে দখলের পাঁয়তারা ও কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সৈয়দ সিরাজুল ইসলাম। ভুক্তভোগী আব্দুর রউফ মিয়া অভিযোগ করে জানান, সিরাজুল ইসলাম অবৈধভাবে জোরজবস্তি করে ক্ষমতার দাপট দেখিয়ে দুলকি চালে ঘুরে বেড়াচ্ছেন। জমির বিষয়ে কথা বলতে গেলে তিনি গায়ের জোরে বিভিন্ন অপ্রাসঙ্গিক ইতিহাস তুলে ধরেন এবং হুমকি প্রদান করেন।
আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি:
সবচেয়ে বড় প্রশ্ন হলো—আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এবং মামলা চলমান থাকা সত্ত্বেও কীভাবে একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা অন্যের জমি জোরপূর্বক দখল করে নেন? আইনের প্রতি এমন বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও বেপরোয়া ভূমিদস্যুতা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সুষ্ঠু তদন্ত, প্রশাসনিক হস্তক্ষেপ ও বহিষ্কারের দাবি:
এমতাবস্থায়, ভুক্তভোগী পরিবার ও রূপগঞ্জের সাধারণ জনগণ একটি সুনির্দিষ্ট ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই ভূমিদস্যুর দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন। একই সাথে নারায়ণগঞ্জ-1 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুসাফেজ রহমান ভূইয়া দিপুর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারী এই সুবিধাবাদী নেতাকে বিএনপি থেকে চিরতরে বহিষ্কারের জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী।




















