ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে যৌন হয়রানি প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৫:৫৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / ২০ Time View
Print

মোঃ কামরুল হাসান রানা,ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী যৌন হয়রানি প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান হলরুমে এ সভার আয়োজন করা হয়। নারী ও যুব অধিকার অর্জনের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় স্থানীয় একটি বেসরকারি সংস্থা অনুষ্ঠানের আয়োজন করে। এতে রাজাপুর, নলছিটি ও ঝালকাঠি সদর উপজেলার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।
জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ এতে প্রধান অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে নারী পক্ষের প্রকল্প পরিচালক কামরুন নাহার, সদস্য সামিয়া আফরিন, সাইডোর নির্বাহী পরিচালক হোসাইন আহমেদ কামাল প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, শুধু শিক্ষা প্রতিষ্ঠানেই নয়, মেয়েরা চলতে গিয়ে নানাভাবে নির্যাতনের শিকার হয়। শহর অঞ্চলের তুলনায় গ্রামীন এলাকায় এর প্রভার তুলনামূলক বেশি। তাই এর প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে।
পরে সংগঠনের পক্ষ থেকে শিক্ষ প্রতিষ্ঠানে যৌন হয়রানির বিষয়ে অভিযোগ দেয়ার আহবান জানিয়ে অভিযোগ বক্স দেয়া হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ঝালকাঠিতে যৌন হয়রানি প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৫:৫৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬