👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ রাউজান অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গার বিসর্জন

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৬:২৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / ১৭ Time View
Print

দক্ষিণ রাউজান পূর্ব গুজরা কান্তচৌকিদারবাড়ী মন্দিরে অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গার বিসর্জন

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ রাউজানের পূর্ব গুজরা কান্তচৌকিদারবাড়ী সার্বজনীন শ্রীশ্রী মা দুর্গা ও নারায়ণ মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শারদীয়

২২ অক্টোবর বৃহস্পতিবার দুর্গোৎসবের শুভ বিজয়া দশমী উদযাপিত হয়েছে।

বিজয়া দশমী উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পূজা-অর্চনা, আরতি, ঢাকের বাদ্য এবং বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভক্তরা। সিঁদুর, পান ও মিষ্টি নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে ঢাকের বাদ্য ও আরতির মধ্য দিয়ে অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গাকে বিদায় জানান উপস্থিত ভক্তরা। এ সময় ভক্তদের মধ্যে আনন্দের পাশাপাশি প্রিয় দেবীকে বিদায় দেওয়ার বেদনা ও আবেগ ছড়িয়ে পড়ে।

বিজয়া দশমী শুধু দেবী দুর্গার বিসর্জনের দিন নয়; এটি অসুরের ওপর দেবশক্তির বিজয়, অশুভ শক্তির বিনাশ এবং শুভ ও সত্যের প্রতিষ্ঠার প্রতীক। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী দুর্গা মহিষাসুরকে পরাজিত করে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় ও ধর্মের বিজয় প্রতিষ্ঠা করেন। তাই বিজয়া দশমী মানুষের জীবনে সত্য, ন্যায়, শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের চর্চার বার্তা বহন করে।

এ উপলক্ষে মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিকাশ কান্তি দে ও সাধারণ সম্পাদক সাজিব দে-এর নেতৃত্বে কমিটির সদস্যরা দুর্গোৎসবের বিভিন্ন আয়োজন ও আনুষ্ঠানিকতায় অংশ নেন। এ সময় কাজল কান্তি দে, জিকু দে, রাজু কান্তি দে, প্রশান্ত দে, সাগর দত্ত, রাসেল দে, সৈকত দে, বিজয় বৈদ্য, অভ্র বৈদ্য, মোহন বৈদ্য, অজয় দে-সহ মন্দির পরিচালনা কমিটির অন্যান্য সদস্য ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

ধর্মীয় সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে এবারের বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দেবী দুর্গার বিদায়ের মধ্য দিয়ে শেষ হয় শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। ভক্তদের প্রত্যাশা—মা দুর্গার আশীর্বাদে সবার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক এবং সমাজ থেকে দূর হোক সব অশুভ শক্তি।

শুভ বিজয়া দশমী। আসছে বছর আবার হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

দক্ষিণ রাউজান অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গার বিসর্জন

Update Time : ০৬:২৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬