👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে সার ডিলার নিয়োগে অনিয়ম, জেলা জামায়াতে ইসলামীর মানববন্ধন

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৩:৩৩:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / ১৩ Time View
Print

রাসেল হোসেন ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহে বিসিআইসি সার ডিলার নিয়োগে দূর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। ডিলার নিয়োগে সরকার দলীয় প্রভাবশালীরা অনিয়ম, স্বজনপ্রীতি, আত্মীয়করণ করেছে বলে অভিযোগ তুলে প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা জামায়াতে ইসলামী।

আজ রবিবার সকালে জেলা ঝিনাইদহ শহরের পোষ্ট অফিস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সেসময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু তালিব।
মানববন্ধনে বক্তারা বলেন, ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায় সার ডিলার নিয়োগে চরম অনিয়ম, দলীয়করণ, আত্মীয়করণ ও অবৈধ আর্থিক লেনদেন হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগও করেন তারা। দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ পাওয়া কয়েকজন সার ডিলারের নামও উল্লেখ করেন।

মানববন্ধনে জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান সহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ঝিনাইদহে সার ডিলার নিয়োগে অনিয়ম, জেলা জামায়াতে ইসলামীর মানববন্ধন

Update Time : ০৩:৩৩:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬