রাণীশংকৈলে ইটভাটার পাশে যুবকের মরদেহ উদ্ধার
- Update Time : ০৭:৪৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / ২২ Time View

একে আজাদ ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সন্ধ্যারই সাতঘরিয়া এলাকায় আলী ইটভাটার পাশে যতীশ চন্দ্র (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার স্থানীয়রা ধানক্ষেতে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।নিহত যতীশ চন্দ্র পাশের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পাঁচপীর গ্রামের রাজেন চন্দ্রের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে কৃষিজমির পাশে লাশ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন জড়ো হন। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
পরিচয় শনাক্ত হলেও নিহতের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। এটি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম (তদন্ত) বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।




















