👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পারিবারিক কলহের জেরে সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৭:০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / ১০ Time View
Print

স্টাফ রিপোর্টার তৌফিকুর রহমান তাহের:সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে জোহাব আলী (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে তার নিজ মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।এতে নিহত হন তার বয়োবৃদ্ধ মা রোজিয়া খাতুন (৭০)।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাতে নিজ বসতঘরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে পারিবারিক নানা বিষয় নিয়ে জোহাব আলীর সাথে তার মায়ের বাকবিতণ্ডা শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জোহাব আলী তার মাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করেন।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে অভিযুক্ত জোহাব আলীকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশে খবর দেওয়া হলে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। একই সাথে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, খবর পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

পারিবারিক কলহের জেরে সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে আটক

Update Time : ০৭:০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬