👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ১০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

Reporter Name
  • Update Time : ১২:৩৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ১৪৯ Time View
Print

মোঃ আহাম্মদ আলী চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রতিনিধি চুয়াডাঙ্গার হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘শিক্ষকদের মূল্যায়ন, জাতির উন্নয়ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষক শুধু পাঠদান করেন না; একজন শিক্ষার্থীর স্বপ্নকে লালন করেন, সঠিক পথ দেখান এবং ভবিষ্যৎ গড়ার সাহস জোগান। একটি শিক্ষিত, মানবিক ও উন্নত সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।
এ সময় বক্তারা শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সম্মান প্রদানের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের সকল শিক্ষককে জানানো হয় আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

Update Time : ১২:৩৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬