👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে বিশ্ব শিক্ষক দিবস বাকবিশিসের শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Reporter Name
  • Update Time : ০৮:১৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ১৬২ Time View
Print

নবাব রংপুর প্রতিনিধি:’শিক্ষকতা মানবতার শ্রেষ্ঠ পেশা’—এই চেতনায় সারাদেশের মত রংপুরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) রংপুর জেলা ও মহানগর কমিটির উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৫ অক্টোবর) আয়োজিত শোভাযাত্রায় রংপুর জেলার বিভিন্ন কলেজ থেকে আগত শিক্ষকরা অংশ নেন। পরে লায়ন্স স্কুল এন্ড কলেজ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাকবিশিস রংপুর জেলা কমিটির সভাপতি ও কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল ওয়াহেদ মিয়া। তিনি বলেন, জাতি গঠন ও একটি মানবিক, জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকতার পেশাগত মর্যাদা, দায়িত্ব ও শিক্ষকদের প্রতি রাষ্ট্র ও সমাজের সম্মান আরও সুদৃঢ় করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভায় বক্তব্য দেন বাকবিশিস মহানগর কমিটির সভাপতি মো. লাবিবুন নবী লাভলু এবং বৈরাতী ডিগ্রি কলেজ, মিঠাপুকুরের অধ্যক্ষ শামীম স্যারসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. মো. হুমায়ুন কবির। বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা ও অধিকার সংরক্ষণের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
শেষে দেশ ও জাতি গঠনে অবদান রাখা সকল শিক্ষকের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বিশ্ব শিক্ষক দিবসের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রংপুরে বিশ্ব শিক্ষক দিবস বাকবিশিসের শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Update Time : ০৮:১৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬