ঢাকা ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ৫০টি টিউবওয়েল বিতরণ

Reporter Name
  • Update Time : ০৮:৪০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯ Time View
Print

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় চুয়াডাঙ্গার জীবননগরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ৫০টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জীবননগর উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সুমাইয়া সুলতানা এ্যানি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী সমাজসেবা অফিসার মো. গিয়াসউদ্দীন (তুষার)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি, চুয়াডাঙ্গা এরিয়া অফিসের ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহমেদ।

কর্মসূচির আওতায় জীবননগর উপজেলার বিভিন্ন এলাকার নিরাপদ পানির সংকটে থাকা মানুষের জন্য মোট ৫০টি টিউবওয়েল বিতরণ করা হয়। এসব টিউবওয়েল স্থাপনের মাধ্যমে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের নিরাপদ পানির প্রাপ্যতা বাড়বে বলে আশা করছেন আয়োজকরা।

আয়োজকরা জানান, নিরাপদ ও বিশুদ্ধ পানির অভাবে অনেক মানুষ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকিতে থাকেন। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি কমাতে টিউবওয়েলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে বলা হয়, মানুষের জীবনমান উন্নয়ন ও জনকল্যাণে সংগঠনটি বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় জীবননগরের বিভিন্ন এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে এই টিউবওয়েল বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে।

ভবিষ্যতেও অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে নিরাপদ পানি, স্বাস্থ্যসেবা ও অন্যান্য জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

স্থানীয়রা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিরাপদ পানির ব্যবস্থা মানুষের দৈনন্দিন জীবন ও স্বাস্থ্য সুরক্ষার সঙ্গে সরাসরি জড়িত। তাই এ ধরনের উদ্যোগ জীবননগরের প্রত্যন্ত এলাকার মানুষের জন্য বিশেষভাবে উপকারী হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জীবননগরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ৫০টি টিউবওয়েল বিতরণ

Update Time : ০৮:৪০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬