রাজাপুরে দলিল লেখকদের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।
- Update Time : ০৮:৫৫:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৭ Time View

মোঃ কামরুল হাসান রানা
ঝালকাঠি জেলা প্রতিনিধি।
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলাশ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন দলিল লেখকরা। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ১০টায় উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
প্রায় এক ঘণ্টার মানববন্ধনে উপজেলার সব দলিল লেখক অংশ নেন। এ সময় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ,রাজাপুর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ মো. জাকির হোসেন মিনু, সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ মিলন ও উপদেষ্টা মো. আলকাছ হোসেন।
বক্তারা বলেন, দলিল লেখকদের অটোমেশন পদ্ধতিতে নেওয়া যাবে না। কোনোভাবেই তাদের পেশাচ্যুত করা যাবে না এবং দলিল লেখকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা থেকেও বিরত থাকতে হবে। তারা দ্রুত ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন দলিল লেখক সমিতির নেতারা।























