ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে কচুখাইন মোহাম্মদীয়া দরবারে পবিত্র ঈদে মিলাদুন্নবী +সঃ) উদযাপন

★ শ্রী সুপণ বিশ্বাস (স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।)
  • Update Time : ০১:৫৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০ Time View
Print

★ শ্রী সুপণ বিশ্বাস (স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।)

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নস্থ কচুখাইন আঞ্জুমানে বেতাগীয়া মোহাম্মদীয়া দরবারের আয়োজনে আজিমুশান মিলাদ মাহফিল প্রতি বছরের ন্যায় রবিউল আউয়ালের আখেরি সোমবার যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।৭ সেপ্টেম্বর সোমবার মোহাম্মদীয়া দরবার সংলগ্ন মাঠে আয়োজিত মাহফিলে দরবারের সাজ্জাদানশীন শাহজাদা মোহাম্মদ হোসাইন শাহ্ (ম.) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিউসি গ্রুপের নির্বাহি পরিচালক, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জে এ এম ইকবাল হাসান। আঞ্জুমানে বেতাগীয়া মোহাম্মদীয়া দরবার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ডাবুয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ কামাল মিয়ার সার্বিক তত্ত্বাবধানে আলোচক ছিলেন উরকিরচর গাউছিয়া মোহাম্মদীয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাসান রেজা আলকাদেরী, আঞ্জুমানে বেতাগীয়া মোহাম্মদীয়া দরবার পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস মাষ্টার, মাওলানা আব্দুল হালিম আলকাদেরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল আলম আলকাদেরী, হাফেজ মাওলানা হাবিবুল আজম আলকাদেরী আঞ্জুমানে বেতাগীয়া মোহাম্মদীয়া দরবার পরিচালনা কমিটির, অর্থ সম্পাদক কাজী নুরুল ইসলাম, প্রচার সম্পাদক ডাক্তার এম এ মন্নান, সহ প্রচার সম্পাদক মোঃ ওবাহিদ, মাওলানা আবু বকর, জসিম মেম্বার, মোঃ আলী সহ দরবারের আশেক-ভক্ত এবং এলাকাবাসী। পরিশেষে মিলাদ ও কিয়ামের পর বিশ্ব মুসলিম উম্মাহর সুখ শান্তি ও কল্যাণ কামনা আখেরি মোনাজাত পরিচালনা করেন দরবারের সাজ্জাদানশীন শাহজাদা মোহাম্মদ হোসাইন শাহ্ (ম.)। পরে সকলের মাঝে তবারোক বিতরণ করা হয়। উল্লেখ্য যে, পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে মোহাম্মদীয়া দরবারের পক্ষ থেকে স্থানীয় মসজিদের খতিব-মোয়াজ্জিম ও আলেম-ওলামাদের মাঝে বিশেষ উপহার প্রদান করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাউজানে কচুখাইন মোহাম্মদীয়া দরবারে পবিত্র ঈদে মিলাদুন্নবী +সঃ) উদযাপন

Update Time : ০১:৫৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬