ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন কলেজের অধ্যক্ষকে ১২ বছর পর চাকরিতে পুনর্বহাল

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ১২:০৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬ Time View
Print

রাসেল হোসেন,ঝিনাইদহ প্রতিনিধি:

আদালত থেকে ফৌজদারি মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ (সাময়িক বরখাস্তকৃত) ড. মোঃ মাহবুবুর রহমানের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাঁকে সরকারি চাকরিতে পুনর্বহাল করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত ৭ সেপ্টেম্বর (২৩ ভাদ্র) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শৃঙ্খলা বিষয়ক শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মোঃ আব্দুল জলিল মজুমদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ড. মোঃ মাহবুবুর রহমানের বিরুদ্ধে যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরকৃত একটি ফৌজদারি মামলা (নং সি. আর. ২৯৮/২০১৮) বিচারাধীন থাকায় ২০২৩ সালের ৬ জুলাই তাঁকে শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে গত ১১ আগস্ট (২০২৬) যশোরের ষষ্ঠ অতিরিক্ত দায়রা জজ আদালত ড. মোঃ মাহবুবুর রহমানকে উক্ত মামলা থেকে পূর্ণাঙ্গ অব্যাহতি প্রদান করেন। বিজ্ঞ আদালতের এই আদেশের প্রেক্ষিতে “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালা-২০২৫”-এর ১৯ বিধি অনুযায়ী তাঁর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারপূর্বক সরকারি চাকরিতে পুনর্বহাল করা হলো।

শিক্ষা মন্ত্রণালয়ের এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। একই সাথে অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঝিনাইদহ জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এবং সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রেরণ করা হয়েছে। এই আদেশের ফলে ১২ বছর পর তিনি প্রিয় কলেজ ক্যাম্পাসে ফিরছেন। ২০১৪ সালে তাকে মিথ্যা ও হয়রানীমুলক মামলায় ফ্যাসিষ্ট আ’লীগ সরকার তাকে সাময়িক বরখাস্ত করে। এরপর ছাত্রলীগের সন্ত্রাসী বাজিনী দিয়ে তাকে ক্যাম্পাস ছাড়া করা হয়। আর এই কাজে নেতৃত্ব দেন সাবেক এমপি আনার, সুব্রত কুমার, আব্দুল মজিদ মন্ডল, শরিফুল ইসলাম ও যশোরের গোলাম রসুল।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন কলেজের অধ্যক্ষকে ১২ বছর পর চাকরিতে পুনর্বহাল

Update Time : ১২:০৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬