ঢাকা ১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : ০৮:৪৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২ Time View
Print

জোবায়ের বিনা আব্বাস,দেবহাটা উপজেলা: প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ ই সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুর হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ এটি মেয়েদের মানসিক ও শারীরিক বিকাশকে বাধাগ্রস্ত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। নারীর প্রতি যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং প্রশাসন এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন জাহান এবং কুলিয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রভাষ সরকার প্রমূখ। সভায় বক্তারা বাল্যবিবাহের কুফল ও আইনি পরিণতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কিংবা ১০৯ নম্বরে যোগাযোগের পরামর্শ দেন।উক্ত সচেতনতামূলক সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্য, বিপুলসংখ্যক অভিভাবক এবং কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা বাল্যবিবাহ প্রতিরোধে নিজেরা সচেতন থাকার পাশাপাশি সমাজকে সচেতন করার অঙ্গীকার ব্যক্ত করে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

Update Time : ০৮:৪৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬