ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরে প্রবাসীর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৯:০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / ১৭ Time View
Print

রাজাপুর ,ঝালকাঠী:

ঝালকাঠির রাজাপুরে বদ্ধ কক্ষের দরজা ভেঙে এক প্রবাসীর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার বাগড়ি সিকদার বাড়ি এলাকার বাবুল হাওলাদারের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কলেজ ছাত্রীর নাম আফছানা আক্তার মিম (১৮)। তিনি পার্শ্ববর্তী কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের বাসিন্দা সৌদি প্রবাসী মো. আলমগীর হোসেনের মেয়ে। তিনি রাজাপুর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। গত বছর তিনি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হন। এ বছরও তার পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল।
পুলিশ ও স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে আফছানা আক্তার মিম তার মা মরিয়ম বেগমের সঙ্গে রাজাপুরের বাগড়ি এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন। শুক্রবার রাতে খাবার খেয়ে তারা আলাদা কক্ষে ঘুমাতে যান।
শনিবার সকালে মিমের মা তার কক্ষের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পান। পরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে তিনি মেয়েকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। এ সময় তার কক্ষ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে মিমের প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে। পরে সৌদি প্রবাসী শাওন নামের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে সেই সম্পর্কও ভেঙে যাওয়ায় অভিমানে তিনি চিরকুট লিখে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রাজাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন, “এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রাজাপুরে প্রবাসীর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

Update Time : ০৯:০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬