ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০৫:১৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২ Time View
Print

মো:আশরাফ,বরিশাল ক্রাইম রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা বিএনপির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের এমপি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দীন স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।
সঞ্চালনা করেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না।
এ সময় দলের নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দীন স্বপন বলেন, তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়াকে তিনি প্রধানমন্ত্রীর আশীর্বাদ হিসেবে মনে করেন। দেশের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার ও দলের পক্ষ থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের কথাও উল্লেখ করেন তিনি।
বিদ্যুৎ সমস্যার বিষয়ে তিনি বলেন, বিদ্যুৎ সমস্যা নিয়ে দেশের সমস্যা হওয়ায় দাই আমরা না বরং আমরা সমস্যা সমাধান করার দায়িত্ব নিয়েছি।
এ সময় আগৈলঝাড়া উপজেলাকে মাদকমুক্ত করার ওপর গুরুত্বারোপ করে জহির উদ্দীন স্বপন বলেন, মাদকচক্র চিহ্নিত করে তাদের নির্মূল করতে হবে। আগৈলঝাড়ায় কোনোভাবেই মাদকের বিস্তার হতে দেওয়া যাবে না। মাদক নির্মূলে প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন মিয়া, যুগ্ম আহ্বায়ক আবুল মোল্লা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সোহাগসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নেতাকর্মীদের জন্য শুভকামনা জানানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

আগৈলঝাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৫:১৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬