ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলো ওষুধ, স্বস্তি রোগীদের

Reporter Name
  • Update Time : ১২:৫৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / ৩২ Time View
Print

রাণীশংকৈল প্রতিনিধি: মো: জাহাঙ্গীর আলম সুমন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে ওষুধ সংকটের বিষয়টি সংবাদ প্রকাশের পর অবশেষে হাসপাতালে ওষুধের সরবরাহ এসেছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরেছে।

সম্প্রতি রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় কিছু ওষুধ না থাকার বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। এতে রোগীদের দুর্ভোগ এবং হাসপাতাল কর্তৃপক্ষের ওষুধ সরবরাহের সংকটের বিষয়টি উঠে আসে।

সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ওষুধ সরবরাহ করা হয়েছে। ফলে হাসপাতাল থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সরবরাহ অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতে যাতে ওষুধের সংকট সৃষ্টি না হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

THA ডাক্তার কামাল আহমেদ কে রাণীশংকৈল উপজেলা বাশির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ

স্থানীয়রা বলেন, সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ পাওয়া দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই হাসপাতালে নিয়মিত ও পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তারা।

উল্লেখ্য, জনস্বার্থে সংবাদ প্রকাশের পর রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ আসায় রোগীদের মাঝে স্বস্তি ফিরেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলো ওষুধ, স্বস্তি রোগীদের

Update Time : ১২:৫৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬