ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা।

Reporter Name
  • Update Time : ০৭:২৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ১৩ Time View
Print

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জে সার ব্যবস্থাপনা আইন-২০০৯ লঙ্ঘনের দায়ে তনয় মল্লিক নামে এক সার ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সার ব্যবস্থাপনা আইন-২০০৯-এর ১৭ ধারার ৩ উপধারা অনুযায়ী তনয় মল্লিককে দোষী সাব্যস্ত করে ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তনয় মল্লিক কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া এলাকার বাসিন্দা।

অভিযানে কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন উপস্থিত ছিলেন। এ সময় কালিগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কৃষি উপকরণ হিসেবে সারের সুষ্ঠু ব্যবস্থাপনা ও কৃষকদের কাছে যথাযথভাবে সার সরবরাহ নিশ্চিত করতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা।

Update Time : ০৭:২৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬