ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা সেবার প্রসার ও সুযোগ-সুবিধা বৃদ্ধির ফলে নতুন রূপ পেয়েছে।

Reporter Name
  • Update Time : ০৮:০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / ২৯ Time View
Print

​জি এম আব্বাসউদ্দিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:-
আধুনিক চিকিৎসা সেবার প্রসার এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির ফলে নতুন রূপ পেয়েছে সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত হওয়ায় হাসপাতালটিতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা। চিকিৎসা নিতে আসা মানুষের প্রধান ভরসাস্থল হয়ে উঠেছে এই সরকারি স্বাস্থ্যকেন্দ্রটি।
​বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে সাধারণ চিকিৎসার পাশাপাশি নিয়মিত সিজারিয়ান অপারেশন কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। এছাড়া হাসপাতাল কর্মরত ডাক্তারগণ রোগীদের সঠিক রোগ নির্ণয়করে দ্রুত চিকিৎসা সেবা প্রদান করছে। হাসপাতালে এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম (USG) মেশিন,প্যাথলজি বিভাগ, জলাতঙ্ক রুগীর ভেকসিন, সাপে কামরানোর এন্টিভেমন ছাড়াও গর্বভতী মায়েদের জন্য এ এনসি, পি এনসি সেবা চালু আছে।

হাসপাতাল প্রধান ডাক্তার সাইফুল ইসলাম প্রতিবেদক কে জানান দূর-দূরান্ত থেকে অসুস্থ রোগীদের আনার জন্য সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সেবা চালু রাখার পাশাপাশি নিশ্চিত করা হয়েছে বিশুদ্ধ ও ফ্রেশ পানি সরবরাহ।
​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, রোগীদের সর্বোচ্চ সেবা দিতে বর্তমানে ১১ জন চিকিৎসক, ২০ জন নাস এবং ৬৯ জন কর্মচারী সার্বক্ষণিক সেবা প্রদান করছে। চিকিৎসকদের আন্তরিকতা এবং কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টায় চিকিৎসাসেবার সার্বিক পরিবেশে ব্যাপক ইতিবাচক পরিবর্তন এসেছে।
​স্থানীয়দের মতে, আগে যেসব সেবার জন্য জেলা সদরে যেতে হতো, এখন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই তা সহজে ও সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের এই ধারা বজায় থাকলে এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্ত সূচিত হবে।
এ বিষয় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন,আমি হাসপাতালে আসার পর থেকে অনেক চিত্র পাল্টে গেছে, আমি চেষ্টা করছি হাসপাতালের সেবার মান দ্রুত বাড়ানোর। আমি চাই আপনারা ও আমাদের কাজে সহযোগিতা করুন তাহলে আমরা আরো সামনের দিকে আগাতে পারবো ইনশাআল্লাহ ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা সেবার প্রসার ও সুযোগ-সুবিধা বৃদ্ধির ফলে নতুন রূপ পেয়েছে।

Update Time : ০৮:০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬