রাউজানের মোকামী পাড়া জামে মসজিদের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
- Update Time : ১০:২৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / ৮ Time View

★শ্রী সুপণ বিশ্বাস- (স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।)
এক আনন্দঘন ও বরকতময় পরিবেশে রাউজানে মোকামীপাড়ায় শুভ উদ্বোধন করা হলো ‘মোকামীপাড়া জামে মসজিদ’। উদ্বোধন উপলক্ষে খতমে কোরআন, গাউছিয়া শরীফ মাহফিল ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি, বিশিষ্ট আলেম-ওলামা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১৭ অগাস্ট সোমবার বাদে জোহর ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোকামে পাড়া জামে মসজিদ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আমীন বারীয়া মডেল মাদরাসার শিক্ষক হযরত মাওলানা কারী মোহাম্মদ ইউনুস।
এতে সভাপতিত্ব করেন মোকামীপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও রাউজান প্রেস ক্লাবের অর্থ সম্পাদক কে এম বাহাউদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঠিয়াপাড়া শাহী জামে মসজিদের খতিব হযরত মাওলানা আলহাজ মোহাম্মদ মহিউদ্দীন চিশতী, হযরত মাওলানা আলহাজ কাজী রুহুল আমিন নেজামী এবং আলহাজ মাওলানা আজিজুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা কাজী খোরশেদ আলম, উপদেষ্টা কাজী নাছির উদ্দীন উপদেষ্টা কাজী শহিদুল আলম, উপদেষ্টা কাজী আমির উদ্দীন, সহ-সভাপতি মো: আলি আকবর, সহ-সভাপতি মো: ইউনুস এবং সেক্রেটারি মোহাম্মদ আবু তালেব চৌধুরীসহ প্রবাসী কাজী ফরিদুল আলম, এস এম সালাউদ্দীন ,কাজী সামজাদ সহ স্থানীয় মুরুব্বিয়ান ও আলেম-ওলামাগণ।
মাহফিলে মোকামীপাড়া গাউছিয়া কমিটির সাবেক সফল সভাপতি মরহুম আলহাজ কাজী মুহাম্মদ শামসুল আলমের দ্বীনি ও সামাজিক অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। বক্তারা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে জান্নাতুল ফেরদৌস জন্য খাস দোয়া পরিচালনা করেন।
মসজিদের শুভ উদ্বোধনকালে বক্তারা বলেন “মসজিদ কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা কমিটির ব্যক্তিগত সম্পদ নয়; এটি মহান আল্লাহর ঘর। আমরা যারা এর পরিচালনার সাথে জড়িত, তারা সবাই আল্লাহর ঘরের খাদেম মাত্র। আল্লাহর ঘরের কর্তৃত্ব নিয়ে বিভেদ সৃষ্টির কোনো সুযোগ নেই। এই মসজিদ হবে ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সহমর্মিতার কেন্দ্রবিন্দু। ধনী-গরিব, ছোট-বড়, দল-মত নির্বিশেষে সকল মুসলিম এখানে এক কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করবেন। আমাদের সন্তানদের ইসলামী আদর্শ, নৈতিকতা ও সঠিক দ্বীনি শিক্ষা প্রদানে এই মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভাপতি মোকামীপাড়ার সকল মুরুব্বি, যুবসমাজ, প্রবাসী, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীদের নিয়মিত জামাতে নামাজ আদায় এবং দ্বীনি পরিবেশ বজায় রাখতে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।

























