সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আব্দুর রউফ
- Update Time : ১১:০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ২৮ Time View

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
আগামী ২২ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত হতে যাওয়া সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও খুলনা বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রউফ।
রবিবার (১৬ আগস্ট) সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আলহাজ্ব আব্দুর রউফ পুনরায় বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জেলাজুড়ে বিভিন্ন পরিবহন ও শ্রমিক সংগঠনের মধ্যে আনন্দের জোয়ার বইছে। ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতি, সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতি, সাতক্ষীরা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন, নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় শ্রমিক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, আলহাজ্ব মো. আব্দুর রউফের বলিষ্ঠ নেতৃত্বে জেলা পরিবহন খাতের বিভিন্ন সমস্যার সমাধান হবে এবং মালিক-শ্রমিকদের অধিকার রক্ষায় সংগঠনটি আরও সুসংগঠিত ও গতিশীল হয়ে উঠবে।























