খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল
- Update Time : ০৭:২১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ১২ Time View

মোঃ সজিব সরদার
স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর দুমকীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় সরকারি জনতা কলেজ মসজিদে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক জুয়েল মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ আলম মৃধা, যুবদলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন শম্ভু ও সহিদুল ইসলাম (সহিদ সরদার), উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু জাফর আকন ও সাধারণ সম্পাদক ফারুক মৃধা, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক মাসুদ হাসান সরদার এবং উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হাবিবুর রহমান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সারোয়ার, যুগ্ম আহ্বায়ক ওবায়দুল ইসলাম, সরকারি জনতা কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান ও সহ-সভাপতি ইমরান হোসেন সহ শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ,শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বিএনপির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর আদর্শ ও রাজনৈতিক চেতনায় উজ্জীবিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
বার্তা প্রেরক:-
মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ























