ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় ফুটবল খেলতে গিয়ে পেটে বলের আঘাতে প্রাণ হারাল মাদ্রাসাছাত্র

Reporter Name
  • Update Time : ০২:১০:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / ৭ Time View
Print

মোঃ সোহেল রানা বরিশাল জেলা প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়ায় ফুটবল খেলার সময় পেটে বলের আঘাত লেগে মো. আবু সাইদ (২০) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার ভেগাই হালদার পাবলিক একাডেমি স্কুল মাঠে এ ঘটনা ঘটে।
নিহত আবু সাইদ পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার মনিপাড়া গ্রামের মো. জাকির গাজীর ছেলে। তিনি আগৈলঝাড়ার আল-জামিয়াতুন নাফিসিয়া আল ইসলামী (মার্কজ) মাদ্রাসার কাফিয়া জামায়াতের (নবম শ্রেণি) ছাত্র ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে আবু সাইদ সহপাঠীদের সঙ্গে ভেগাই হালদার পাবলিক একাডেমি স্কুল মাঠে ফুটবল খেলতে যান। খেলা চলাকালে হঠাৎ একটি ফুটবল তার পেটে সজোরে আঘাত করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরে মাদ্রাসার শিক্ষক ও সহপাঠীরা তাকে দ্রুত স্থানীয় দুস্থ মানবতা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।শুক্রবার দুপুর ২টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আবু সাইদকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খান বলেন, “মাদ্রাসাছাত্র আবু সাইদ সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলার সময় পেটে বলের আঘাত পেয়ে অসুস্থ হয়ে বরিশাল হাসপাতালে মারা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

আগৈলঝাড়ায় ফুটবল খেলতে গিয়ে পেটে বলের আঘাতে প্রাণ হারাল মাদ্রাসাছাত্র

Update Time : ০২:১০:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬