তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবল উপহার দিলেন ছাত্রদল নেতা শ্রাবণ
- Update Time : ০৮:৫৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ৩১ Time View

চুয়াডাঙ্গা,জীবননগর প্রতিনিধি:
তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত এবং মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে উদ্যোগ নিয়েছেন জীবননগর পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সর্বকনিষ্ঠ সদস্য তৌফিকুজ্জামান (শ্রাবণ)। এর অংশ হিসেবে সোমবার তিনি স্থানীয় তরুণদের মাঝে একটি ফুটবল উপহার দেন। এ সময় তিনি বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তরুণদের সুস্থ চিন্তা, সুন্দর মন-মানসিকতা ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব মাফুজুর রহমান, পৌর ছাত্রদল নেতা মেহেদী হাসান শিহাব, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত হোসেন এবং জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সহসভাপতি সিহাব মন্ডল।
তারা বলেন, একটি ফুটবল শুধু খেলার সামগ্রী নয়; এটি ঐক্য, ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও সুস্থ বিনোদনের প্রতীক। তরুণ সমাজকে ভালো কাজে উৎসাহিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
তারা আরও বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি একটি সুন্দর, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। এ জন্য তরুণ সমাজের প্রতি তাদের আহ্বান—“মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন।”

























