ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে ৪ ট্রান্সফরমার চুরি, চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : ০৯:৪৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ২৭ Time View
Print

চুয়াডাঙ্গার জীবননগরে কৃষকদের চাঞ্চল্যকর বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ।এ সময় চুরি করা ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ ,চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জামাদি, প্রাইভেট কার এবং পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।

জানা যায়,গত ৪ই আগস্ট সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামের আবু জাফর বিশ্বাস (৪৮) যাদবপুর দক্ষিণ মাঠে কৃষি জমিতে সেচকাজের নলকূপের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির নিচে তিনটি ট্রান্সফরমারের খালি চেম্বার পড়ে থাকতে দেখেন।
পরে তিনি খুঁটিতে স্থাপিত ট্রান্সফরমার পরীক্ষা করে দেখতে পান, প্রতিটি ১০ কেজি ওজনের মোট ৩০ কেজি তামার কয়েল এবং ট্রান্সফরমারের ভেতরে থাকা তেল অজ্ঞাতনামা চোর বা চোরেরা চুরি করে নিয়ে যায়। এতে তার প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয় বলে জানান তিনি।

এছাড়াও একই দিন একই মাঠের অপর সেচ ব্যবসায়ী আনারুল ইসলামও তার একটি ট্রান্সফরমারের তামা ও তেল একইভাবে চুরি হওয়ার কথা জানান । এরই ধারাবাহিকতায় আবু জাফর বিশ্বাস বাদী হয়ে গত চারি আগস্ট জীবননগর থানায় একটি মামলা দায়ের করেন। তারই পরিপেক্ষিতে তাদেরকে গ্রেফতার করা হয়।

এই সিরিজ চুরির ঘটনায় এসব এলাকার চাঞ্চল্য সৃষ্টি হয়।এরই সূত্র ধরে মাঠে নামে পুলিশ এবং তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের কয়েল, কপারসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করে।

শুক্রবার সকালে জীবননগর থানা অফিসার ইনচার্জ সোলায়মান শেখ চোর চক্রের ৬ সদস্যের গ্রেফতার এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার বিষয়ে বিস্তারিত তথ্য জানান।

এ সময় তিনি বলেন, গ্রেফতার চোর চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় কৃষকদের সেচকাজে ব্যবহৃত ট্রান্সফরমার চুরি করে মূল্যবান তামা ও অন্যান্য যন্ত্রাংশ বিক্রি করে আসছিল।

গ্রেফতার চোরচক্রের সদস্য হলেন- মুন্সিগঞ্জ জেলার চাষিরি থানার মৃত আনোয়ারের পুত্র আব্দুল মালেক ( ৪৫), চুয়াডাঙ্গার ফার্ম পাড়ার জাহিদ শেখের পুত্র শিপলু (২৮), বগুড়া জেলার কাহালু থানার কাশেম খাঁর পুত্র টুলু(৪৪), চুয়াডাঙ্গা সদরের গাড়াবাড়িয়া মৃত মজিবর এ পুত্র স্বপন উদ্দিন( ৩৭), মিজানুরের পুত্র সবুজ সেখ(৩৭) , আব্দুল গফুরের পুত্র জাফর আহমেদ (৩৪)।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

জীবননগরে ৪ ট্রান্সফরমার চুরি, চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

Update Time : ০৯:৪৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬