ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : ০৫:৩৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / ১১ Time View
Print

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ-১৪৩৩ উদ্‌যাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় উপকূলীয় এই জনপদের মানুষ।সকাল ৮টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থান ‘ছাতিম তলা’য় এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ঢাক-ঢোলের বাদ্য আর বাঙালির লোকজ ঐতিহ্যের প্রতীকে পুরো উপজেলায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।শোভাযাত্রা ও পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামসুজ্জাহান কনক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন এবং শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের সুধীজন এতে অংশ নেন।দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল লোকসংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘লাঠি খেলা’। শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। অংশগ্রহণকারীরা তাঁদের পারফরম্যান্সের মাধ্যমে বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন ও অসাম্প্রদায়িক উৎসব। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদের শেকড়, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারে, যা সমাজে সম্প্রীতি ও ঐক্যকে আরও সুদৃঢ় করে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

Update Time : ০৫:৩৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬