ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগর থানা জামে মসজিদ মার্কেটের দোকান হস্তান্তরের শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : ১২:৩৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / ১২ Time View
Print

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর থানা জামে মসজিদ প্রাঙ্গণে নবনির্মিত মার্কেটের দোকান ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন অত্যন্ত আনন্দঘন ও ধর্মীয় পরিবেশে সম্পন্ন হয়েছে। ২৯ জুলাই বুধবার উক্ত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন থানা জামে মসজিদের সভাপতি ও শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী। তিনি তাঁর বক্তব্যে বলেন, এই মার্কেটের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং মসজিদের উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর থানা জামে মসজিদের সিনিয়র সহ-সভাপতি বর্ষীয়ান বিএনপি নেতা আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ। তিনি মসজিদ কেন্দ্রিক কর্মকাণ্ডের প্রশংসা করে সকলের সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা মসজিদের ইমাম জুবায়ের হোসেন, থানা মাদ্রাসারমুহাতামিম মুফতি আব্দুল খালেক, মসজিদ কমিটির সদস্য কারী রবিউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বকুল, সিদ্দিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি সামিউল আযাম ইমাম মনির, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানের শেষপর্বে ইমাম সাহেব মোনাজাত পরিচালনা করেন। মোনাজাত শেষে সাতজন ব্যবসায়ীর হাতে দোকানের চাবি তুলে দিয়ে মার্কেটের দোকান ঘর হস্তান্তরের শুভ আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শ্যামনগর থানা জামে মসজিদ মার্কেটের দোকান হস্তান্তরের শুভ উদ্বোধন

Update Time : ১২:৩৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬