শ্যামনগর উপজেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল।
- Update Time : ১০:০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / ১১ Time View

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করায় তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। সোমবার (২৭ জুলাই) বিকালে শ্যামনগর উপজেলা সদরে এই আনন্দ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।মিছিলে অংশ নেন সদ্য ঘোষিত শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবির, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ, যুগ্ম আহ্বায়ক গাজী শহিদুজ্জামান শহীদ,সম্মানিত সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম খান, সদস্য জি এম লিয়াকত আলী বাবু, সদস্য আব্দুর রাজ্জাক, পৌর বিএনপি নেতা শামছুদ্দোহা টুটুল, উপজেলা যুবদল আহবায়ক শফিকুল ইসলাম দুলু, উপজেলা কৃষকদল আহবায়ক মো. নুরুজ্জামানসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।এ সময় নেতাকর্মীরা বিএনপি চেয়ারময়ান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন। তারা নতুন কমিটির নেতৃত্বে শ্যামনগর উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

























