দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে সিআর মামলার তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- Update Time : ১২:৪২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / ১৩ Time View

জোবায়ের বিন আব্বাস দেবহাটা উপজেলা প্রতিনিধি:- সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর (ক্রিমিনাল) মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ২৩ শে জুলাই (বৃহস্পতিবার) তাদেরকে সাতক্ষীরা আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের নেতৃত্বে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অংশ নেন এসআই সঞ্জয় পাল, এএসআই ইব্রাহিম খলিল, এএসআই মাহমুদ হোসেন ও এএসআই আলাউদ্দীন আলীসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।
অভিযানে সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে নাজিরের ঘের এলাকার আরশাদ আলী মানার ছেলে আব্দুল্লাহ আল মামুন, পুটিমারী গ্রামের পঞ্চরাম সরকারের ছেলে ভগিরাত সরকার এবং দক্ষিণ পারুলিয়া গ্রামের দিদার মোল্যার ছেলে নাসির উদ্দীনকে গ্রেপ্তার করা হয়।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার তিন আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দেবহাটা থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যহত থাকবে।



















