ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী সংরক্ষণ ও বিক্রির অভিযোগে তিনটি বেকারিতে ২৫ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : ০৭:০০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / ৩৮ Time View
Print

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং মেয়াদবিহীন ও মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী সংরক্ষণ ও বিক্রির অভিযোগে তিনটি বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় কয়েকটি বেকারিতে উৎপাদিত খাদ্যপণ্যে মেয়াদ উল্লেখ না থাকা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর শ্যামনগর উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুজ্জাহান কনকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট বেকারিগুলোতে
গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ, খাদ্য সংরক্ষণের অনিয়ম এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।অভিযানকালে ইউএনও শামছুজ্জাহান কনক বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না। খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং পণ্যের সঠিক মেয়াদ উল্লেখ থাকতে হবে। অন্যথায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

শ্যামনগরে মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী সংরক্ষণ ও বিক্রির অভিযোগে তিনটি বেকারিতে ২৫ হাজার টাকা জরিমানা

Update Time : ০৭:০০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬