দুমকিতে গরু আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু মজিবর সরদারের
- Update Time : ০৪:১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- / ১০ Time View

মোঃ সজিব সরদার
স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর দুমকিতে গরু আনতে গিয়ে বজ্রপাতে মজিবর সরদার (৫৮) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল ১১টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজিবর সরদার লেবুখালী গ্রামের মৃত হাতেম সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বৃষ্টিপাত শুরু হলে বাড়ির পশ্চিম পাশের মাঠে গরু আনতে যান মজিবর সরদার। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
বার্তা প্রেরক:-
মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ
মোবাইল: ০১৬১২১৭৯৯৬৭
তারিখ: ০৫.০৬.২০২৬ ইং



















