জেলা তথ্য অফিস ফেনীর উদ্যোগে উত্তর মোহাম্মদপুরে কমিউনিটি সভা অনুষ্ঠিত
- Update Time : ০৬:০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ৯০ Time View

মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনী:
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম জোরদার করতে স্থানীয় জনগণের অংশগ্রহণ
জেলা তথ্য অফিস ফেনী কর্তৃক আয়োজিত “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের এপ্রিল-জুন/২০২৬ সময়কালের ৪র্থ কোয়ার্টারের কার্যক্রমের অংশ হিসেবে ১৩ মে ২০২৬ তারিখ বুধবার পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের উত্তর মোহাম্মদপুর আসাদ বাড়িতে এক গুরুত্বপূর্ণ কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় এলাকার নারী, অভিভাবক, কিশোর-কিশোরী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সভায় শিশুদের সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য সচেতনতা, শিক্ষা বিস্তার, সামাজিক মূল্যবোধ গঠন এবং মাদক ও অপরাধ প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সচেতন সমাজ গঠনে শিশু ও নারীর উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে। একই সঙ্গে নারীদের আত্মনির্ভরশীল ও সচেতন করে তুলতে সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত স্থানীয় নারীরা বিভিন্ন সামাজিক সমস্যা ও প্রতিকূলতা তুলে ধরেন এবং সচেতনতামূলক এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান। কিশোর-কিশোরীরা ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার, সামাজিক অবক্ষয় রোধ এবং শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করে।
আলোচনায় আরও বলা হয়, বর্তমান সরকার শিশু ও নারীর উন্নয়নে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। এসব কার্যক্রমের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জেলা তথ্য অফিসের এ ধরনের সচেতনতামূলক সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক বিভিন্ন বার্তা প্রদান করা হয় এবং সমাজ উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক হিসেবে অভিহিত করেন।




















