👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘারপাড়ায় গোলাপীর বাড়িতে ডাকাতির মামলায় যুবক আটক

মাসুদ রানা
  • Update Time : ০৬:৫২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / ৩ Time View
Print

বাঘারপাড়ায় গোলাপী খাতুনের বাড়িতে ডাকাতির মামলায় সুমন হোসেন নামে এক যুবককে আটক করেছে সিআইডি। বুধবার দিবাগত রাতে তাকে বাড়ি থেকে আটক করা হয়। সুমন বাঘারপাড়া উপজেলার দোহাকোলা গ্রামের কামরুল ইসলামের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২৬ সালের ৭ এপ্রিল গভীর রাতে দোহাকোলা গ্রামের গোলাপী খাতুনের বাড়িতে চড়াও হয় একদল দুর্বৃত্ত। দরজা ভাঙার শব্দে গোলাপী ও তার মেয়ে রিমি ঘুম থেকে উঠে বাইরের বাতি জ্বালান। পরে ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করে তাঁরা বাথরুমে আশ্রয় নেন। এ সময় হামলাকারীরা টিনের বেড়া কেটে ঘরে ঢুকে গোলাপী ও রিমিকে বের করে উঠানে ফেলে বেদম মারধর করে। এতে গোলাপীর মাথা কেটে যায় এবং বাঁ হাতের দুটি হাড় ভেঙে যায়। এরপর হামলাকারীরা দোকানের ভেতরে ঘুমিয়ে থাকা গোলাপীর বাবা নুরুল ইসলামকেও মারধর করে গুরুতর জখম করে। আহতদের প্রথমে বাঘারপাড়ায় চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে গোলাপী খাতুনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা ঘর নির্মাণের জন্য রাখা নগদ ২ লাখ টাকা, দোকানের ক্যাশবাক্স থেকে ১ লাখ ৩৩৮ টাকা, স্বর্ণালংকার, দোকানের মালামাল, টিনের চাল ও বেড়াসহ বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিয়ে যায়। চিকিৎসা শেষে গোলাপী খাতুন বাঘারপাড়া থানায় মামলা করতে গেলে থানা তা গ্রহণ করেনি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে তিনি ২০ এপ্রিল আদালতে মামলা করেন। আদালতের আদেশে ১ মে অভিযোগটি বাঘারপাড়া থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু হয়। মামলার আসামিরা হলেন কামরুল, আজিজুর, তৌহিদ, তারেক, ফরিদ, টুটুল, সুমন হোসেন, নাঈম, হারুন, তৈমুর, রাসেল, ইমামুল, মুন্না, সোহাগ ও মিঠু। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক প্রসেনজিৎ কুমার মন্ডল এজাহারভুক্ত সব আসামির অব্যাহতি চেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। মামলার বাদী গোলাপী খাতুন ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। বর্তমানে মামলাটি তদন্ত করছে যশোর সিআইডি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

বাঘারপাড়ায় গোলাপীর বাড়িতে ডাকাতির মামলায় যুবক আটক

Update Time : ০৬:৫২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬