চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর নথিপত্র বিএনপির নিকট জমা
- Update Time : ১০:১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / ৯ Time View

আসাদ,ষ্টাফ রিপোর্টার:যশোরের শার্শা উপজেলার ৮ নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আনুষ্ঠানিকভাবে উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের কাছে নিজের মনোনয়ন পেতে আবেদনপত্র জমা দিয়েছেন শার্শা উপজেলা বিএনপির সদস্য ও ৮ নং বাগআঁচড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন।
বুধবার ২৫ নভেম্বর (২০২৬) ইং তারিখ সন্ধ্যা ৬ টার দিকে শার্শা উপজেলা বিএনপি’র ( নাভারন ) দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির নিকট আবেদনপত্র জমা দেওয়া শেষে শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামালের নিকট বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মোঃ জাহাঙ্গীর হোসেন এর নামে হওয়া বিভিন্ন রাজনৈতিক মামলার নথিপত্র জমা প্রদান করেন। এ সময় উপজেলার অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে ইতোমধ্যে বাগআঁচড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন তিনি। তার মনোনয়নপত্র জমা দেওয়ার খবরে ইউনিয়নের সাধারণ ভোটারদের মধ্যে শুরু হয়েছে খুশির আলোচনা-পর্যালোচনা।
এখন দেখার বিষয়, দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে শেষ পর্যন্ত কতটা এগিয়ে যেতে পারেন, শার্শা উপজেলা বিএনপির সদস্য ও ৮ নং বাগআঁচড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন।






















