👥 প্রতিনিধি তালিকা 📰 ই-পেপার
ঢাকা ১১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁয়ে ১১২ জন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা.বাদী নিজেই জানেন না

এ কে আজাদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
  • Update Time : ১১:৫০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / ১ Time View
Print

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১২ নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলায় তিনজনকে গ্রেপ্তারের পর তা প্রত্যাহারের আবেদন করেছেন বাদী পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি মাহাবুব আলম।

তাঁর দাবি, মামলার বিষয়ে তিনি কিছু জানেন না; থানায় ডেকে নিয়ে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে সেটিকে এজাহার হিসেবে ব্যবহার করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেছেন, বাদী নিজেই থানায় এসে এজাহার দিয়েছেন।

গত ২২ নভেম্বর ঠাকুরগাঁও আদালতে দাখিল করা এক হলফনামায় মাহাবুব আলম অভিযোগ করেন, মামলার আগের দিন তাঁকে থানায় ডেকে নিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেন ওসি। পরে সেই কাগজ এজাহার হিসেবে ব্যবহার করা হয়।

গত ২১ নভেম্বর দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক ও সাধারণ সম্পাদক তাজউদ্দীনসহ ১১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, বাচোর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজানুল হক রঞ্জু ও ছাত্রলীগ কর্মী আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

মামলার এজাহার পর্যালোচনা করে দেখা যায়, নাম উল্লেখ করা আসামিদের কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় থাকেন না। তাঁদের কেউ কেউ কাজের কারণে দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। তাঁদের মধ্যে পৌর ছাত্রলীগের সভাপতি তামিম হোসেন, ছাত্রলীগ নেতা কামরুল হায়দার মিঠু, আল মুহিদ মাহী, জিমি ইসলাম ও আব্দুল হাকিম রয়েছেন। এ ছাড়া মামলার আসামি রাশেদ কবির গত ৮ নভেম্বর থেকেই কারাগারে রয়েছেন বলে জানা গেছে।

মাহাবুব আলম বলেন, তাঁর সামনে কোনো নাশকতার ঘটনা ঘটেনি। তাঁকে মামলার বাদী বানিয়ে ফাঁসানো হয়েছে। আসামিরা জামিন পেলে তাঁর কোনো আপত্তি নেই।

অভিযোগ অস্বীকার করে ওসি আমানুল্লাহ আল বারী বলেন, বাদী নিজেই থানায় এসে এজাহার দিয়েছেন। এর ভিডিও ফুটেজও রয়েছে। এখন বাদী মামলা প্রত্যাহার করতে চাইলে বা মামলা চালাতে না চাইলে সেটি তাঁর বিষয়।

অন্যদিকে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ পুলিশের বিরুদ্ধে ‘মামলা-বাণিজ্যের’ অভিযোগ তুলে বলেন, শান্তিপ্রিয় এই এলাকার পরিবেশ অশান্ত করতে দেওয়া হবে না।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

ঠাকুরগাঁয়ে ১১২ জন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা.বাদী নিজেই জানেন না

Update Time : ১১:৫০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬